০২/০৫/২০২৬, ১৭:২৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মিরপুর বিসিবির সামনে হঠাৎ বিক্ষোভ সজিব ভুইয়ার বিরুদ্ধে

    জেডনিউজ
    মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান। আজ দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। বুধবার পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।
    ‘আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
    কোনো ধরনের ব্যানার ছাড়াই তাঁরা মিছিল করেন। কেন তাঁরা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন, ‘এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।’ তাঁরা কারা জানতে চাইলে ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন।
    কেন আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই মিছিল করছেন, এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভকারীরা সদুত্তর দিতে পারেননি। তাঁদের দাবি কী জানতে চাইলে তাঁরা জানান, আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তাঁরা।
    ফারুক আহমেদের বিরুদ্ধে কেন স্লোগান দিচ্ছেন—এর উত্তরে বিক্ষোভকারীরা দাবি করেন, ‘সিন্ডিকেটের মূল হোতা’ তিনি ও আসিফ। তবে যখন বলা হয়, বিসিবির বর্তমান সভাপতি ফারুক নন, আমিনুল—তখন বিক্ষোভকারীরা চুপ হয়ে যান।

    এ সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরাও বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হননি। সামনের রাস্তায় মিনিট দশেক স্লোগান ও মিছিল দিয়ে তাঁরা চলে যান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়