২৫/০৪/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    এনসিপির ১২৫ আসনে প্রার্থী ঘোষণা

    জেড নিউজ, ঢাকা:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টার দিকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

    প্রার্থীদের তালিকা: পঞ্চগড়-১: মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম

    ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির

    দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন

    নীলফামারী-৩: মোঃ আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ

    লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: মআখতার হোসেন

    কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম।

    পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।

    গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষও রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়