০২/০৩/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সংগীতাঙ্গনে শোকের ছায়া ‘একটা চাদর হবের’ গায়ক-গিটারিস্ট এর মৃত্যু,

    দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া। দুই দিনের ব্যবধানে দেশের সংগীতাঙ্গন হারিয়েছে দুজন গুণী শিল্পীকে। গত বৃহস্পতিবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার, গতকাল শুক্রবার বিকেলে গায়ক জেনস সুমন। দুজনের মধ্যে ছিল একটি বিশেষ যোগসূত্র—জনপ্রিয় অ্যালবাম ‘একটা চাদর হবে’। এই অ্যালবামের গায়ক ছিলেন সুমন। গিটার বাজিয়েছিলেন সেলিম হায়দার। তাই তাঁদের মৃত্যু সংগীতজগতে শোককে আরও ভারী করে তুলেছে।

    ২০০২ সালে প্রকাশ পায় ‘একটা চাদর হবে’ শিরোনামের অ্যালবাম। বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘একটা চাদর হবে’ গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেনস সুমন। ইথুন বাবুর লেখা, সুর ও সংগীতায়োজেনে এই পুরো অ্যালবামে গিটার বাজিয়েছেন সেলিম হায়দার। গতকাল সেলিম হায়দারকে আজিমপুরে দাফন করতে করতেই খবর আসে জেনস সুমনের মৃত্যুর।

    তৎক্ষণাৎ কথা হয় ইথুন বাবুর সঙ্গে। প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই গীতিকবি ও সুরকার। তিনি বলেন,‘“একটা চাদর হবে” বাংলা অডিও ইন্ডাস্ট্রিতে একটি ইতিহাস। সেলিম হায়দারের জানাজা দাফন শেষে সুমনের (জেনস) মৃত্যুর সংবাদ পেয়েছি, আমার ভেতরে এখন কী চলছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। একসঙ্গে কাছের দুজন মানুষকে হারানোর বেদনা মেনে নেওয়ার মতো না।’

    গতকাল দুপুরে বুকে প্রচণ্ড ব্যথা উঠলে জেনস সুমনকে নেওয়া হয় রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানেই বেলা সাড়ে তিনটার দিকে ‘একটা চাদর হবে চাদর’খ্যাত এই জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়