spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হরমুজে ২টি মার্কিন নৌজাহাজ ও ৮টি তেল ট্যাংকারে ইরানের হামলা

জেড নিউজ ডেস্ক:

হরমুজ প্রণালীতে দুটি আমেরিকান নৌজাহাজ এবং আটটি তেলের ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনী কর্তৃক পাঁচটি ইরানি ট্যাংকারে হামলার জবাবে তাদের নৌবাহিনী এই হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীকে তারা ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্ররোচনা ও সহায়তায় প্রণালীর ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ অতিক্রম করার চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী এখনও তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি এবং নিয়ন্ত্রণের’ অধীনে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়