কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এখন আলু রোপনের ভরা মৌসুম চলছে। গতবারের লোকসান কাটিয়ে উঠতে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত পুরোদমে চলছে রোপনের এ কাজ।সদর উপজেলার কাঠাঁলবাড়ি ইউনিয়নের কৃষাণ-কৃষাণীরা এভাবেই আলু রোপনে ব্যস্ত সময় পার করছেন।
তবে রোপন করতে গিয়ে তারা সারের সংকটে পরছেন। শুধু কাঠাঁলবাড়ি নয়, বিভিন্ন উপজেলায়ও চলছে সারের সংকট। এজন্য বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন কৃষকরা।
কোথাও- কোথাও খুচরা দোকানে সার পাওয়া গেলেও দাম অনেক বেশি। এতে বাধাগ্রস্ত হচ্ছে আলু চাষ। একই অবস্থা সবজি চাষিদের।তবে ভিন্ন কথা বলছেন এই কর্মকর্তা। বলছেন, কুড়িগ্রামে নেই সারের সংকট, তবে মাসিক বরাদ্দ ডিলারের কাছে পৌঁছাতে অনেক সময় ১-২ দিন বেশি লাগে। এজন্য সাময়িক সমস্যা হতে পারে বলে জানালেন উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন।জেলায় এ বছর ৭ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫০০ হেক্টর জমিতে রোপন শেষ। তবে এবার লক্ষ্য মাত্রার চেয়ে রোপণ কম হতে পারে বলে ধারণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।



