জেড নিউজ ডেস্ক:
চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এবার দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন। গত রাত ৯টার দিকে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এসময় তারা বাংলাদেশবিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়।
অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি উগ্রবাদী দল চার থেকে পাঁচটি গাড়িতে করে এ কর্মকাণ্ড চালায়। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে অকথ্য ভাষায় গালাগালি দেয়। হাইকমিশনারের উদ্দেশে বলতে থাকে’ ওকে গুলি করে মার। এসময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। অথচ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়ে থাকেন।
ওই সময় হাইকিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন। দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে বলছে, রাতের আঁধারে কূটনৈতিকপাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন। কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এ সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়।এদিকে, বাংলাদেশ হাইকমিশনের সামনে এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে।



