জেড নিউজ ডেস্ক ।
৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জলে-স্থলে-অন্তরীক্ষে আগ্রাসী ভারতকে কঠিন জবাব দিচ্ছে অন্তবর্তী সরকার। কখনো সীমান্ত কখনো আকাশপথ আবার কখনো কূটনৈতিক বার্তায় দেওয়া এই জবাবকে সংশ্লিষ্টরা দেখছেন রাষ্ট্র হিসেবে প্রতিবেশি ভারতের কাছ থেকে ন্যায্য সম্মান প্রাপ্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে।
তবে স্বভাব যাদের কেবলই নেওয়ার তারা কি এতো সহজেই বাংলাদেশকে তাদের প্রাপ্য সম্মান দিতে শিখবে- এমন প্রশ্নে কূটনীতিকরা বলছেন, স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে হলে কূটনৈতিক দেনদরবারে অবশ্যই কঠোর হতে হবে।
ফ্যাসিস্ট হাসিনার আমলে কর্তৃত্ব খাটানো ভারত হরমামেশাই বাংলাদেশি খুন করতো সীমান্তে। যখন-তখন সমুদ্র সীমায় ঢুকে মাছ ধরে নিতো দেশটির জেলেরা। কিন্তু এখন সময় বদলেছে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর সেই পথ বন্ধ হয়েছে।
সম্প্রতি বাংলাদেশি সমুদ্র সীমায় মাছ ধরতে আসলে ১৬ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। গত দেড় মাস আগেও এমন অবৈধ ফিশিংয়ের দায়ে ৭৯ ভারতীয় জেলেকে আটক করা হয়। এসব জেলেদের ছাড়িয়ে নিতে এখন ইউনূস সরকারের দেন দরবার করছে ভারতীয় কর্তৃপক্ষ।




