spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জেড নিউজ, ঢাকা।

সপ্তাহের প্রথম কর্মদিবসে রবিবার (২৯ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে আজ সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ও পরিদর্শন করেছেন। সাতসকালে হঠাৎ তাকে দেখতে পেয়ে অনেক কর্মকর্তাও অবাক হয়ে যান।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে প্রধানমন্ত্রীর একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে নিজ দফতরে বসেন।

দিনের কর্মসূচি অনুযায়ী সকালে কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সাথে কৃষক কার্ড নিয়ে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়