০৩/০৭/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শুধু দিল্লি থেকেই ছয় মাসে ৭৭০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

    গত ছয় মাসে শুধু দিল্লি থেকেই ৭০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিবাসীদের ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে সেখান থেকে বাসে করে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

    কাশ্মিরের পেহেলগামে হামলার মাত্র এক মাসের ব্যবধানে দিল্লি পুলিশ একটি সমন্বিত অভিযান চালিয়ে ৪৭০ জন কথিত অবৈধ বাংলাদেশি এবং ৫০ জন অনুমোদিত সময়সীমার পরও অবস্থানরত বিদেশিকে চিহ্নিত করে।
    অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, এদের সবাইকে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে বিশেষ বিমানে আগরতলা, ত্রিপুরায় পাঠানো হয়। পরে স্থলপথে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
    এক পুলিশ কর্মকর্তা জানান, গত এক মাসে হিন্ডন এয়ারবেস থেকে ৩-৪টি বিশেষ ফ্লাইটে অবৈধ অনুপ্রবেশকারীদের আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে ।

    সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে ২০২৫ সালের ২০শে এপ্রিল পর্যন্ত দিল্লি পুলিশ প্রায় ২২০ জন অবৈধ অভিবাসী এবং ৩০ জন ভিসার মেয়াদ উত্তীর্ণ বিদেশিকে আটক করে। তাদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে রেল ও সড়কপথে পূর্ব ভারতের রাজ্যগুলোতে পাঠিয়ে, পরবর্তীতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

    জেড নিউজ , ঢাকা ।

    জনপ্রিয়