১৬/০৪/২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শুটিং সেটে ‘ভাইজান’-এর প্রশংসায় পঞ্চমুখ চিত্রাঙ্গদা সিং

    জেড নিউজ ডেস্ক:

    বলিউডের দাপুটে অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা যেকোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। চিত্রাঙ্গদা সিংয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মাতৃভূমি ছবির শুটিং করতে গিয়ে সালমানের কর্মনিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন চিত্রাঙ্গদা।

    চিত্রাঙ্গদার মতে, সালমানের আসলে কোনো ছুটির দিন নেই।

    তিনি সারাক্ষণ সিনেমাটি কিভাবে আরো উন্নত করা যায়—তা ভিএফএক্স হোক বা ফ্রেমের ছোট কোনো অংশ—তা নিয়ে ভাবেন। চিত্রাঙ্গদা বলেন, একদিন আমার একটি খুব আবেগঘন দৃশ্যের শুটিং ছিল। সেখানে সালমানের থাকার কোনো দরকার ছিল না। কিন্তু শুধু আমার সংলাপের সঠিক প্রতিক্রিয়া দিতে তিনি সেটে চলে এসেছিলেন।

    শিল্পের প্রতি এই নিবেদন সত্যিই শেখার মতো।

    শুটিং সেটে সালমানকে কোনো বড় তারকার চেয়ে বরং সাধারণ কর্মীদের সঙ্গে বেশি আড্ডা দিতে দেখা যায়। চিত্রাঙ্গদা জানান, সালমান সেটের লাইট বয় থেকে শুরু করে সবার সঙ্গেই খুব সহজভাবে মেশেন। চিৎকার-চেঁচামেচি করে কাজ করানোয় তিনি বিশ্বাসী নন।

    বরং সেটের পরিবেশ আনন্দদায়ক রাখতেই তিনি বেশি পছন্দ করেন।

    চিত্রাঙ্গদা আরো জানান, সালমান তার টিমের প্রতিটি মানুষের খুব খেয়াল রাখেন। বিশেষ করে সবাইকে খাওয়ানো তার অন্যতম প্রিয় কাজ। নাস্তার বিরতি থেকে শুরু করে দুপুরের বা রাতের খাবার—সবাই ঠিকমতো পাচ্ছে কি না, সেদিকে তার কড়া নজর থাকে।

    সব মিলিয়ে, মাতৃভূমি ছবির শুটিং অভিজ্ঞতা চিত্রাঙ্গদার জন্য কেবল কাজ নয়, বরং সালমান খানের মানবিকতা এবং পেশাদারিত্বকে কাছ থেকে দেখার এক স্মরণীয় সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়