spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

র‌্যাব থাকবে কি না, সরকার সিদ্ধান্ত নেবে: মহাপরিচালক

জেড নিউজ, ঢাকা।

র‌্যা‌পিড অ্যাকশন ব‌্যাটালিয়ন (র‌্যাব) এর নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, ‘র‌্যাব থাকবে কি না, সিদ্ধান্ত সরকারের। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‌্যাবের প্রয়োজনীয়তা আছে। গত দেড় বছর র‌্যাব যেভাবে পরিচালিত হয়েছে, এভাবে পরিচালনা করতে পারলে ভাবমূর্তি ঠিক থাকবে।’

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগে কিছু কাজের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এখন আমরা আমাদের কাজের দ্বারা সেটিকে মুছে দিতে চাই।’

তিনি আরো বলেন, ট্রাইব্যুনালে চলা র‍্যাবের গুম খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত কোনো সহায়তা চাওয়া হয়নি। যদি চাওয়া হয় তাহলে ট্রাইব্যুনালকে সহায়তা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়