১৮/০৪/২০২৬, ১৬:৫২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মাদারীপুরে তিনটি আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    মাদারীপুর প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে বিভিন্ন দলের ২৭ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।গত বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে তিনি এই ঘোষণা দেন। শনিবার ছিল মাদারীপুর-০৩ আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই।

    প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপন করায় তিনটি আসনের ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফেরত পাইতে চাইলে আইনী পদক্ষেপ নিতে পারবেন বলে জানা গেছে।

    নির্বাচন অফিস সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও ভুল তথ্য দেয়ায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-এর মনোনীত প্রার্থী প্রার্থী আমিনুল ইসলাম-এর মনোনয়নপত্র।এছাড়া ৪জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।
    শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের বৈধতা ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

    মাদারীপুর-০৩ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা নিয়ে লড়বেন দলটির কালকিনি পৌরসভার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সুপ্রীম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আজিজুল হক।

    এদিকে মাদারীপুর-১ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। অবৈধ ঘোষণা হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান। বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামী’র দলীয় প্রার্থী মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু,খেলাফত মজলিসের রিকশা প্রতিকের মনোনীত প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো.হাদিজুর রহমান, বিদ্রোহী সতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর উপজেলা বিএনপির সদস্য সতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুউদ্দিন মোল্লা।

    এছাড়া মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তারা হলের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও আরেক স্বতন্ত্র প্রার্থী রেয়াজুল ইসলাম। এছাড়া বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা। বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মো.মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্ক্সবাদী) কাঁচি মার্কার প্রার্থী মো.দিদার হোসেন, কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহীদুল ইসলাম খান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়