০৩/০৭/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রধান উপদেষ্টার কাছে ২ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

    বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনগুলো জমা দেন।

    সংস্কার কমিশনের প্রতিবেদন কী রয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকছে বলে আগেই জানিয়েছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।

    এসব সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সমর্থন সাপেক্ষে বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার
    উল্লেখ্য, গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়।
    এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

    আর বাকি দুই সংস্কার কমিশন প্রধান প্রতিবেদন জমা দিলেন আজ (বুধবার)।

    জনপ্রিয়