নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় (বাংলাদেশ সময়) এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আখতার হোসেন। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।
জানা গেছে, এ মামলায় ২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে।
আখতার হোসেন ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইউএস পু-লিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি।




this is really sad for us
It’s very sad