জেড নিউজ, ঢাকা।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া ও বানোয়াট অভিযোগ তুলে ভারতে বাংলাদেশ মিশন ঘিরে উগ্রবাদী হিন্দুদের সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ ও ভাংচুরের পর এবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব হিন্দু মহাসংঘের ব্যানারে একদল উগ্রবাদী সহিংস বিক্ষোভ সহকারে বাংলাদেশ মিশনে প্রবেশের চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় তাদের আটকে দেয়। সংগঠনটির পক্ষ থেকে সেখানেই বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বাংলাদেশবিরোধী উসকানিমূলক স্লোগান দেয়।পরে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ মিশনে উপস্থিত হয়ে একটি স্মারকলিপি দেয়।
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এমন বৈরী অবস্থাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। দুদেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কোনোভাবে সৃষ্ট পরিস্থিতিকে খারাপের দিকে নেওয়া যাবে না। ভারত সরকারকে দেশটির হিন্দুত্ববাদী উগ্র ধর্মীয়পন্থিদের থামাতে হবে।



