০২/০৭/২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    গুম কমিশনে ১৬০০ গুমের অভিযোগ এগিয়ে র‍্যাব।

    ফ্যাসিস্ট হাসিনা আমলে যে সকল গুমের ঘটনা ঘটছে, সেগুলোর বিষয়ে গুম সংক্রান্ত কমিশনে ১৬০০ অভিযোগ জমা পড়েছে । এর মধ্যে ৩৮৩টি গুমের অভিযোগ যাচাই বাছাই করেছে কমিশন। এর মধ্যে র‌্যাবের বিরুদ্ধে ১৭২, ৩৭ টি সিটিসি, ডিবি ৫৫ টি, ডিজিএফআই ২৬ টি, পুলিশ ২৫ টি এবং অন্যান্য ভাবে গুমের ঘটনা ৬৮ টি।
    এসব ঘটনা তদন্তে গিয়ে এসব বাহিনীর ৮ টি গোপন বন্দিশালা পেয়েছে কমিশন। যেখানে বছরের পর বছর এসব গুম হওয়া ব্যক্তিদের রেখে নির্যাতন করা হতো।
    মঙ্গলবার ৫ নভেম্বর রাজধানীর গুলশানে গুম কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
    কমিশন অভিযোগ করে, গুম হওয়া ব্যক্তিদের যেসব গোপন বন্দিশালায় রেখে নির্যাতন করা হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আলামত নষ্ট করা হয়েছে। তবে যাঁরা আলামত নষ্ট করছেন, তাঁদের সতর্ক করেছে কমিশন। যাঁরা আালমত ধ্বংস করছেন, তাঁরা গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহযোগী হিসেবে বিবেচিত হবেন বলে সতর্ক করা হয়েছে। আলামত ধ্বংস না করার জন্য অনুরোধ জানিয়েছে কমিশন।
    গত ২৭ আগস্ট ওই গুম সংক্রান্ত কমিশন গঠন করে সরকার। এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার অভিযোগ জানানোর সুযোগ ছিল কমিশনে। গত ৩০ অক্টোবর পর্যন্ত গুমের অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।

    জনপ্রিয়