spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গর্ভবতী কর্মীদের সঙ্গে বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

জেড নিউজ , ডেস্ক :

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং তাদের ওপর বৈষম্যমূলক আচরণ চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যামাজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের শ্রমিক সুরক্ষা আইন লঙ্ঘন করছে বলে অভিযোগে বলা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে অ্যামাজনের চার সাবেক গুদামকর্মী যৌথভাবে এই মামলাটি করেন। মামলার তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে গর্ভবতী নারীকর্মীদের চেয়ার দেওয়া, পর্যাপ্ত বাথরুম বা পানি পানের বিরতি এবং প্রসবপূর্ব চিকিৎসার ছুটির মতো মৌলিক অধিকারগুলো অস্বীকার করে আসছে সিয়াটলভিত্তিক এই টেক জায়ান্ট।

অভিযোগে আরো জানানো হয়, কোনো কর্মী বিশেষ সুবিধার আবেদন করলে তার কাছে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দাবি করা হতো। এমনকি শারীরিক অসুস্থতার কারণে ছুটি বেশি নিলে তাদের হুমকি দেওয়া হতো এবং নিয়মিত চাকরিচ্যুত করা হতো।

অভিযোগে স্পষ্ট ভাষায় বলা হয়, অ্যামাজন পদে পদে আইন লঙ্ঘন করছে।

মামলায় ভুক্তভোগী কর্মীদের বকেয়া বেতন, সুযোগ-সুবিধার ক্ষতিপূরণ এবং কম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এই মামলার বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়