spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী

জেড নিউজ, ঢাকা।

গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, ঈদযাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না। দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে। তেল সংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখেছি, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কমেই যাত্রী পরিবহন করছেন। শৃঙ্খলার সঙ্গে একদিক দিয়ে টার্মিনালে বাস ঢুকছে, আবার যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়