spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ক্রিকেটকেই অসম্মান করেছে ভারত: পাকিস্তান অধিনায়ক

জেড নিউজ স্পোর্টস:

এশিয়া কাপের ফাইনালের পর এসিসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি না নিয়ে করা ভারতের আচরণকে ‘ক্রিকেটের প্রতি অসম্মানজনক’বলে সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রতীক্ষিত এই লড়াই শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর ছিল। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তবে ফাইনাল শেষে ভারতীয় দলের ট্রফি বর্জন ও করমর্দন এড়ানো নতুন বিতর্কের জন্ম দেয়।

পাক অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।

আগা জানান, ক্রিকেটে এমন দৃষ্টান্ত তিনি আগে কখনো দেখেননি। ‘এভাবে করমর্দন এড়িয়ে যাওয়া ক্রিকেটের চেতনার পরিপন্থী। ফাইনালের পর ভারত কল্পিত ট্রফি তুলে ধরেছিল, সেটাও এরই ফল। যদি ট্রফি নিতেই না চাও, তবে শিরোপা জিতবে কিভাবে?

তিনি আরও যোগ করেন, ‘আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা ক্রিকেটার হিসেবে তরুণদের জন্য রোল মডেল। যদি কোনো শিশু ভারত বা পাকিস্তানে আমাদের এমন আচরণ দেখে, তাহলে কী শিখবে? এই আচরণ ক্রিকেটের জন্য ভালো বার্তা নয়।

ফাইনালের আগে ও পরে, টসে কিংবা ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি। পুরো আসরেই ভারতীয়রা পাকিস্তানি ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে।

আঘা শেষ কথা বলেন, ‘এটা খুবই খারাপ দৃষ্টান্ত। আমি আশা করি এ ধরনের ঘটনা একসময় বন্ধ হবে, কারণ এটি ক্রিকেটের জন্য ক্ষতিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়