spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৩

জেড নিউজ ঢাকা:

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মৃধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃধাবাড়ী এলাকায় মালভর্তি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফুলবাড়িয়াগামী যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে  হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।

আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়