spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি:

‎খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে মোঃ খালিদ হাসান (২৫) নামে এক নববিবাহিত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

‎​নিহত খালিদ হাসান সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সাথে খালিদ হাসানের বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ স্ত্রীসহ তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার স্ত্রী। দীর্ঘসময় সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে স্বামী খালিদকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
‎​তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। ‎​বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়