spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

জেড নিউজ, ঢাকা:

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলল দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে অফিস-আদালতের কার্যক্রম, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে এখনো রাজধানীতে ফিরছেন অসংখ্য কর্মজীবী মানুষ। অনেকে আবার ইতোমধ্যেই ঢাকায় ফিরে এসেছেন।

গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়