spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০

জেড নিউজ ডেস্ক:

মিয়ানমারের বিভিন্ন এলাকায় দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকায় এসব হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অল্পবয়সী বৌদ্ধ ভিক্ষুরাও রয়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালানো হয়।

এতে অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। ওই অঞ্চলে সামরিক সরকারবিরোধী প্রতিরোধ বাহিনী সক্রিয় রয়েছে।

এ ছাড়া শনিবার পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় সেনাবাহিনী। এতে প্রাণহানির পাশাপাশি প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ওই এলাকা আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি এটি।

যদিও এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী নেতৃত্বাধীন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়