spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

জেড নিউজ, ঢাকা:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত ১ হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯২৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ২১৬ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়