spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

জেড নিউজ, ঢাকা:

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ এক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যে এ তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিএফআইইউর ওই চিঠিটি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। চিঠিতে জরুরি ভিত্তিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম এবং লেনদেনের বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দ্য ডেইলি স্টারকে বিএফআইইউর এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানান, দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার জন্য এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কাজের অংশ। এর মানে এই নয় যে ওই ব্যক্তি কোনো অপরাধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়