জেড নিউজ ডেস্ক:
শেয়ারহোল্ডারদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ ঘোষণা নেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি ও আর্থিক কার্যক্রম নিয়ে মতামত দেন।
এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা আসে। লভ্যাংশ ঘোষণার পর শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।





