spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজ দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম

জেড নিউজ, ঢাকা:
দেশের স্বর্ণবাজারে সর্বশেষ নির্ধারিত দামেই শনিবার (১৮ জুলাই) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনো দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে একই মূল্য কার্যকর রয়েছে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আগের দামের তুলনায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল।
এ ছাড়া বিভিন্ন মানের স্বর্ণের বর্তমান দাম হলো— ২২ ক্যারেট: প্রতি ভরি ২,১৯,৮০৮ টাকা; ২১ ক্যারেট: প্রতি ভরি ২,০৯,৮৯৪ টাকা; ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮০,২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪৭,৩১৬ টাকা
বাজুস জানিয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে।
তবে ক্রেতাদের মনে রাখতে হবে, স্বর্ণালঙ্কারের চূড়ান্ত দাম নির্ধারণে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হতে পারে। ফলে গয়নার ধরনভেদে মোট মূল্য কিছুটা বাড়তে পারে।
এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না বলে জানিয়েছে বাজুস।
অলঙ্কার এক্সচেঞ্জ বা পুরোনো গয়না বিক্রির ক্ষেত্রেও আগের নিয়মই বহাল থাকবে। এ ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে হিসাব করা হবে।
অন্যদিকে, সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে।
বর্তমান বাজারে প্রতি ভরি রুপার দাম হলো— ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা; ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা; ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না দেওয়া পর্যন্ত সোনা ও রুপার এই দামই দেশের বাজারে কার্যকর থাকবে। তবে গয়না কেনার আগে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানে মজুরি ও অন্যান্য চার্জ সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়