২১/০৫/২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আমরা চাই শেখ হাসিনা মামলা ফেস করুক: স্বরাষ্ট্রমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফেরত চায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা চাই তিনি (শেখ হাসিনা) মামলা ফেস করুক। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    সোশ্যাল মিডিয়ায় আসছে- পলাতক শেখ হাসিনা আবার দেশে ফিরতে চান। এ বিষয়ে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো তাকে (শেখ হাসিনা) ফেরত চাই, আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি (শেখ হাসিনা) মামলা ফেস করুক।’

    শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেয় তখন গণমাধ্যম সেটা প্রচার করে, এ ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ রকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে সেক্ষেত্রে আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়