২০/০৫/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি

    জেড নিউজ ডেস্ক:

    সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের মুখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্বস্তির বিষয় হলো, এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্থিতিশীল রয়েছে।

    গতকাল বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ছোড়ে বিএসএফ।

    কোনো উসকানি ছাড়াই বিএসএফের এই আগ্রাসী ভূমিকার জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক মুহূর্ত সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় এবং পাল্টা ফায়ার করে। বিজিবির এমন অনড় ও সাহসী অবস্থানের কারণে ভারতীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

    সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়