১৮/০৫/২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ব্যত্যয় কাটিয়ে এ বছর নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে: সেতুমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যাতয় হয়েছে। এ বছর সেই ব্যাত্যয় কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে। স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে নানামূখি পদক্ষেপ নিয়েছে সরকার। সড়কে নৌপথে ও রেলপথে থাকবে বিশেষ নজরদারির ব্যাবস্থা।

    রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের হাতে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এত সংখ্যক মানুষকে নিরাপদে পৌছে দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুুত।

    বাড়তি ভাড়া প্রতিরোধে মন্ত্রী বলেন, এ বছর কেউ সড়কে যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত বাড়ানো হয়েছে।

    মন্ত্রী আরো বলেন, এই অঞ্চলের মানুষের প্রয়োজনের তাগিদেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর কথাও ভাবছে সরকার।

    দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন ওই দুর্ঘটনার আসল কারন উঠে এসেছে। সেখানে চালকের অদক্ষতা ও বাসটির ক্রটির প্রমান মিলেছে। সড়ক দুর্ঘটনা কারন হিসেবে তিনটি বিষয়ের কথা বলেন তিনি, চালকের অদক্ষতা অসচেতনতা ও স্বেচ্ছাচারিতা। এমনকি প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার থেকে ৫ হাজার মানুষের প্রান হানি হয় বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

    পরে গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২৬ জন নিহতসহ মোট ৬২ জনের পরিবারের হাতে ২ কোটি ৬০ লক্ষ টাকা চেক তুলে দেন মন্ত্রী।

    এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান সাইফুল আলম উপস্থিত ছিলেন।

    পরে রাজবাড়ীর রেলওয়ে মাঠ, শহরের রেলওয়ে আজাদী ময়দান পরিদর্শন করে অতিথিরা। বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দের বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন মন্ত্রী শেখ রবিউল আলম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়