১৬/০৫/২০২৬, ১৯:৫০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রধানমন্ত্রী

    জেড নিউজ ডেস্ক:

    চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তিনি দাউদকান্দি অতিক্রম করেছেন। এসময় নেতাকর্মীরা সবাই ব্যানার-ফেস্টুন নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

    চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষীপুরে পথসভা করবেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

    দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

    এরআগে, সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়