১৪/০৫/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ২০২৭ সালের এসএসসি জানুয়ারি ও এইচএসসি পরীক্ষা জুনে

    জেড নিউজ, ঢাকা:

    ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীসহ অংশীজনেরা বলছেন ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শ, এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়া যেতে পারে। এখন শিক্ষা বোর্ডগুলো এই সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এর পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা ডিসেম্বরে আনা যেতে পারে।

    শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমন অভিমত উঠে আসে।

    দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা যাচ্ছে না; বরং আরও পিছিয়েছে। চলতি বছরের (২০২৬ সাল) এসএসসি পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে জুলাই মাসে।

    অংশীজনদের মতামতের ভিত্তিতে এসএসসি আগামী বছরের জানুয়ারিতে ও এইচএসসি আগামী বছরের জুনে নেওয়ার প্রস্তুতি চলছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়