১৪/০৫/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

    জেড নিউজ ডেস্ক :

    ঈদুল ফিতরের পর ঈদুল আজহাটাও দমদার হতে চলেছে দর্শকদের জন্য। কারণ ঈদুল আজহা উপলক্ষে ২১শে মে চরকিতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। গতকাল বেলা ১টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে প্ল্যাটফরমটি। ঘোষণার পর থেকেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা শুরু হয়েছে। দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি, চলছে এখনো। প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটিক অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফরমে সিনেমাটি মুক্তির ঘোষণা এলো।

    চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২১শে মে থেকে ওটিটি প্ল্যাটফরমে ছবিটি দেখা যাবে। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। ‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এবং চরকি। সিনেমাটির পরিচালক ও চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশ এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে।

    আশা করবো, দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদ উপলক্ষে চরকি তার দর্শকদের বড় কিছু দেয়ার চেষ্টা করে। তাদের জন্য ‘দম’ সিনেমাটি সেই উপহার। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন- সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়