০৫/০৫/২০২৬, ১৭:৩৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া চীন সফরে গিয়ে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান।

    মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

    ভারত থেকে পুশইনের কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন আমরা কড়া প্রতিবাদ করেছি। এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।’

    চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।’

    মন্ত্রী বলেন, তিস্তা সে অঞ্চলের মানুষের বাঁচা-মরার বিষয়। সে অঞ্চলের সমস্যা সুরাহা করা প্রধানমন্ত্রী ও সরকারের অঙ্গীকার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়