জেড নিউজ, ঢাকা:
দেশে এবার কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। কোরবানি হতে পারে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু।
সেই হিসেবে এবার কোরবানির পর সোয়া ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে।
সচিবালয়ে আজ রোববার আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিত করার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ সময় উপস্থিত ছিলেন।
গত কোরবানির ঈদে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। গত বছর কোরবানি পর ৩৩ লাখ ১০ হাজার পশু উদ্বৃত্ত ছিল।



