০৮/০৪/২০২৬, ১৯:২৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কঠিন সময়ে কোরআন-সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশনা

    জেড নিউজ ডেস্ক:

    জীবনের এমন কিছু সময় আসে, যখন চারদিকে মতভেদের ঝড় ওঠে—সত্য আর মিথ্যার সীমারেখা ঝাপসা হয়ে যায়। ঠিক এমনই এক ভবিষ্যতের কথা আগেই সতর্ক করে দিয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ (সা.)।

    হাদিসে ইরশাদ হয়েছে, এরবাজ বিন সারিয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুলুল্লাহ্ (সা.) আমাদের এমন ওয়াজ করলেন যে, তাতে অন্তরসমূহ ভীত-সন্ত্রস্ত হলো, চক্ষুগুলো অশ্রুসিক্ত হলো। আমরা তখন আরজ করলাম, হে আল্লাহর রাসুল! মনে হচ্ছে এটি বিদায়ী নসিহত, তাই আমাদের আরো কিছু উপদেশ দিন।

    তিনি বললেন, ‘আমি তোমাদের উপদেশ দিচ্ছি তাক্বওয়া তথা আল্লাহ্ ভীতির এবং নেতার কথা শোনা ও তার আনুগত্য করার, যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়। নিঃসন্দেহে তোমাদের মধ্যে থেকে যে আমার পর জীবিত থাকবে অচিরেই সে অনেক মতভেদ দেখতে পাবে। (সে সময়) তোমাদের উপর আবশ্যক হল আমার সুন্নাত ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরা। তোমরা তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে।

    দ্বীনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান। কেননা প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা।’

    ব্যাখ্যা : ‘তোমরা তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে’-একথার অর্থ হলো :  সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তা নিয়ে গবেষণা করবে, সর্বদা সুন্নতের অনুসরণ করবে, এবং এমনভাবে সতর্ক থাকবে- যেমন করে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কোন ব্যাক্তি কোন জিনিসকে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে। তাই এই হাদিস শুধু একটি উপদেশ নয়, এটি হলো বিভ্রান্তির যুগে হিদায়াতের এক উজ্জ্বল বাতিঘর।

    যেখানে নতুনত্বের নামে দ্বীনে পরিবর্তন আনার প্রবণতা দেখা যায়, সেখানে এই বাণী আমাদের সতর্ক করে—‘প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়