জেড নিউজ ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ইঙ্গিত দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছি।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লীর হায়দ্রাবাদ হাউজে এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠক নিয়ে সামাজিকমাধ্যমে এস জয়শঙ্কর এ মন্তব্য করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আজ বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।
আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় হয়েছে। আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছি।



