০৯/০৪/২০২৬, ১৬:২৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নাটোর প্রতিনিধি:

    “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোরে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, স্থানীয় সরকার নাটোর জেলা শাখার সহকারী পরিচালক তহুরা হালিম হাজারিকা, পরিবার পরিকল্পনা উপ পরিচালক মোঃ আনারুল আজিম, নাটোর আধুনিক সদর হাসপাতালে আরএমও মাহবুব হোসেন সহ জেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং সদর হাসপাতালে চিকিৎসাগণ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়