মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মেহেরপুর গাংনীর সাহারবাটিতে নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
উপশাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি ) মো. খালেদুজ্জামান।
সোমবার (৬, এপ্রিল,২৬) বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর আঞ্চলিক ব্যবস্থাপক প্রহলদ কুমার হোর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহা ব্যবস্থাপক উৎপল কবিরাজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ধুমকেতু।
এ সময় উপস্থিত ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যাংকের উপকারভোগিসহ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথি বলেন, তৃণমূলে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। উদ্বোধনী দিনে ৭০ লক্ষ টাকার ডিপোজিট, ২২ লক্ষ টাকার ঋণ বিতরণ এবং ১০০ জন গ্রাহকের হিসাব খোলা হয়।



