spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভিড়

জেড নিউজ, ঢাকা।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী।

রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক আগেভাগেই পরিবার ও ছেলে-মেয়েদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

স্টেশনে যাত্রীদের পর্যাপ্ত চাপ থাকলেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি।

তবে অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে সব ট্রেন সময়মতো চললেও বেশ কয়েকটি ট্রেনের বগিতে নম্বর না থাকায় সঠিক আসন খুঁজে পেতে ভোগান্তির কথা জানিয়েছেন কিছু যাত্রী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়