১৪/০৩/২০২৬, ১৬:০৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বর্ণবাদ ফ্যাসিবাদ বৈষম্যের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ

    জেড নিউজ ডেস্ক, ঢাকা।
    বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বর্ণবাদবিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন মানবাধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, সামাজিক সংগঠন ও নাগরিক আন্দোলনের কর্মীরা প্যারিসসহ দেশের শতাধিক শহরে এই কর্মসূচি পালন করেন।
    রাজধানী প্যারিসে প্রধান বিক্ষোভ মিছিলটি স্থানীয় সময় দুপুরে প্লাস দ্য নাসিওঁ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে প্লাস দ্য লা রিপুবলিক পর্যন্ত অগ্রসর হয়। আয়োজকদের মতে, প্যারিসে এই কর্মসূচিতে প্রায় ১৫ হাজার থেকে ৩০ হাজার মানুষ অংশ নেন।
    একই সময়ে ফ্রান্সের অন্যান্য বড় শহর যেমন লিয়োঁ, মার্সেই, স্ট্রাসবুর্গ, লিল ও তুলুজসহ বহু শহরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের আহ্বানে দেশজুড়ে শতাধিক স্থানে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।
    বিক্ষোভে অংশগ্রহণকারীরা বর্ণবাদ, ইসলামবিদ্বেষ, অভিবাসীবিরোধী রাজনীতি এবং উগ্র ডানপন্থী মতাদর্শের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে তারা সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।
    এই কর্মসূচির আয়োজকদের মধ্যে ছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সামাজিক আন্দোলনকারীদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম “মার্শ দে সলিদারিতে”। এছাড়া বেশ কয়েকটি শ্রমিক সংগঠন, অভিবাসী অধিকার সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে সমর্থন জানান।
    বিক্ষোভকারীদের অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘না বর্ণবাদ’, ‘না ফ্যাসিবাদ’, ‘সমতার অধিকার চাই’—এ ধরনের স্লোগান প্রদর্শন করেন। কিছু ব্যানারে অভিবাসীদের অধিকার রক্ষা এবং বৈষম্যবিরোধী কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়