১২/০৩/২০২৬, ৫:১৭ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

    জেড নিউজ, ঢাকা।

    সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব সরকারি দলের সংসদীয় সভা বৈঠক শুরু হয়েছে।

    বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

    বৈঠকে সরকার দলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে।

    বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়তে সংসদ সদস্যদের ভূমিকা রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়