১০/০৩/২০২৬, ১৮:১৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আজকের রাতটিও হতে পারে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত

    জেড নিউজ , ঢাকা :
    রমজান মাসের শেষ দশক মুসলিম জীবনের এক গভীর আধ্যাত্মিক সময়। দিনভর সিয়াম সাধনার পর এই সময়ের রাতগুলো হয়ে ওঠে আরো বেশি ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। আজ ২০ রমজানের দিন শেষ হলেই শুরু হবে ২১ রমজানের রাত, আর এ রাত থেকেই শুরু হয় সেই মহামূল্যবান রাতের অনুসন্ধান, যাকে কোরআন বলছে মর্যাদার রাত, ভাগ্য নির্ধারণের রাত, রহমত ও ক্ষমার রাত।

    তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কদরের রাত নির্দিষ্ট করে ঘোষণা করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— “তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান কর।
    এই হাদিসের ভিত্তিতে ইসলামী স্কলাররা বলেন, ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতগুলোতে বিশেষভাবে কদরের সন্ধান করা উচিত। এ কারণেই সাহাবায়ে কেরাম শেষ দশকে ইবাদতে অধিক মনোযোগ দিতেন। আয়েশা (রা.) বলেন— “রমজানের শেষ দশক শুরু হলে রাসুলুল্লাহ (সা.) নিজে রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে বিশেষভাবে মনোনিবেশ করতেন।” (বুখারি, হাদিস: ২০২৪)

    এ থেকেই বোঝা যায়, কদরের রাত লাভের জন্য শুধু একটি রাত নয়, বরং পুরো শেষ দশককে গুরুত্ব দেওয়া উচিত।তাই ২০ রমজানের দিন শেষে যখন ২১ রমজানের রাত শুরু হবে, তখন একজন সচেতন মুমিনের হৃদয়ে নতুন আশা জাগ্রত হওয়া উচিত। হয়তো এই রাতই হতে পারে সেই মহামূল্যবান রাত, যেটি হাজার মাসের চেয়েও উত্তম। তাই শেষ দশকের প্রতিটি বেজোড় রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত, দোয়া ও তাওবায় কাটানোই হবে একজন মুমিনের প্রকৃত প্রজ্ঞা।

    কারণ, এই রাতগুলোর কোনো একটিতেই হয়তো আল্লাহ তাঁর বান্দার জন্য রহমত, ক্ষমা ও চিরকল্যাণের দরজা খুলে দেবেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়