spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সুদানে নিহত নাটোরের কর্পোরাল মাসুদ রানার দাফন সম্পন্ন

নাটোর প্রতিনিধি:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গত ১৩ই ডিসেম্বর দক্ষিণ সুদানে সন্ত্রাসীদের ডোন হামলায় নিহত হন বাংলাদেশের ৬ সেনা সদস্য। তাদের মধ্যে ছিলেন নাটোরের একজন। তিনি সেনাবাহিনীর কর্পোরাল মোঃ মাসুদ রানা।আজ রবিবার সকালে ঢাকা সেনানিবাস ক্যান্টনমেন্টে নিহত ৬ জনের জানাযা শেষে মরদেহ হেলিকপ্টার যোগে নেয়া হয় নাটোরের লালপুর আব্দুলপুরের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।পরে নেওয়া হয় তার গ্রামের বাড়িতে, দেওয়া হয় গার্ড অফ অর্নার।

পরে নিহতের জানাজার নামাজ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে তিনটার দিকে অনুষ্ঠিত হয়।জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।এ ঘটনায় শোকে ভেঙ্গে পড়েছে পরিবারের সদস্যরা। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়