০৭/০৫/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    ইবি প্রতিনিধি:
    জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সেখান থেকে শোক র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে সমবেত হয়।

    এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। পরে জিয়া পরিষদ, ইউট্যাব, বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ইবি প্রেস ক্লাব, বিভিন্ন হল ও বিভাগসমূহের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরআগে শনিবার রাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়