spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

লক্ষীপুরে নির্বাচন অফিসে পেট্রল ঢেলে আগুন নথিপত্র পুড়ে ছাই

জেডনিউজ:
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জেলা রিটার্নিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় দারোয়ান টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়