জেড নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। এখন মোটামুটি বলা যায় সজীব ভূঁইয়া কোনো দলে যোগ দিচ্ছেন না



