১১/০৫/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৭ বছর পর পিরোজপুর চেম্বার অব কমার্সের নির্বাচনে চলছে ভোটগ্রহণ

    পিরোজপুর প্রতিনিধি :

    দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

    ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ এই সংগঠনের নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।
    নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তারা পুরো ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়াও কোন অপ্রীতিকর ঘটনায় এরাতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    চেম্বার অব কমার্স সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ২১টি পরিচালক পদ রয়েছে। পরিচালক পদে প্রাথমিকভাবে ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে চূড়ান্তভাবে ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার সংখ্যা ৮৭ জন।

    নির্বাচিত ৩১ জন পরিচালকের মধ্য থেকেই পরবর্তীতে ২৩ ডিসেম্বর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।
    দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে নতুন কমিটি নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ।

    প্রার্থী এবং ভোটাররা বলছেন, নির্বাচিত নেতৃত্ব পিরোজপুরের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়