spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সেভরের তিন দিনব্যাপী ‘বিমক্স’ শুরু আজ

জেড নিউজ ডেস্ক:

দেশের সামুদ্রিক ও অফশোর শিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অষ্টম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো- বিমক্স ২০২৬’।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে সামুদ্রিক খাতের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের মেরিটাইম খাতের সঙ্গে বৈশ্বিক শিল্পের সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও প্যানেল আলোচনা আয়োজনের কথা রয়েছে।

সামুদ্রিক পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, বন্দর পরিচালনা এবং অফশোর কার্যক্রমের মতো খাতগুলোতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্যেও এ আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রদর্শনীতে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) এবং বিজনেস-টু-গভর্নমেন্ট (বিটুজি) বৈঠকের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আলোচনায় সামুদ্রিক শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি, ব্যবসায়িক সম্ভাবনা ও খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

সামুদ্রিক খাতের আধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শনের পাশাপাশি এ আয়োজন বাংলাদেশের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক বাণিজ্যের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বিদেশি প্রযুক্তি সরবরাহকারী ও দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যৎ ব্যবসায়িক অংশীদারত্বের ক্ষেত্র সম্প্রসারণেও প্রদর্শনীটি ভূমিকা রাখতে পারে।

বিশ্ববাণিজ্যে সমুদ্রপথের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সংশ্লিষ্ট শিল্পে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে গুরুত্ব পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়