২৪/০৪/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রাজশাহীতে বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪

    রাজশাহী প্রতিনিধি:
    রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে চার নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

    বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ায় কলার হাটে বেচাকেনার সময় একটি দ্রুতগতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বালুবাহী দ্রুত গতির ট্রাক কলাহাটায় ঢুকে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হয়। একজনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। অপর তিনজনের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর একজনের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়